FoodHub
সাহায্য কেন্দ্র
বেশির ভাগ উত্তর নিচেই আছে; না পেলে একদম শেষের ফর্মে আমাদের লিখুন।
আমার অর্ডার এখন কোথায়?
অর্ডার দেওয়ার পর যে পেজে পৌঁছেছিলেন, সেটিই আপনার লাইভ ট্র্যাকার — অর্ডার নম্বর আর যে ফোন নম্বর দিয়ে অর্ডার করেছেন, দুটি দিয়ে যেকোনো সময় আবার খোলা যায়। রাইডার রওনা হলে ম্যাপে তাঁর অবস্থানও দেখা যায়। অ্যাকাউন্টে সাইন ইন করলে আপনার অ্যাকাউন্ট পেজে সব অর্ডার এক জায়গায় থাকে।
অর্ডার বাতিল করতে চাই
রান্না শুরুর আগ পর্যন্ত ট্র্যাকার পেজ থেকে নিজেই বাতিল করতে পারবেন — বাটনটি সেখানে থাকলে বাতিল সম্ভব। রান্না শুরু হয়ে গেলে বাটনের জায়গায় রেস্টুরেন্টের ফোন নম্বর দেখানো হয়; সরাসরি কথা বলে নিন।
টাকা ফেরত (রিফান্ড) কীভাবে পাব?
বাতিল বা ফেরত-পাওয়া অর্ডারে অনলাইনে পরিশোধিত টাকা সাধারণত 7 কার্যদিবসের মধ্যে ফেরত দেওয়া হয়। বিস্তারিত নিয়ম রিফান্ড নীতিমালায় লেখা আছে। ক্যাশ অন ডেলিভারির অর্ডারে খাবার না নিলে টাকাও দেওয়া হয় না — ফেরতের কিছু থাকে না।
ডেলিভারি চার্জ কত?
প্রতিটি রেস্টুরেন্ট নিজের এলাকা অনুযায়ী ডেলিভারি চার্জ ঠিক করে। আপনার ঠিকানা লেখার সাথে সাথে চেকআউটে সঠিক চার্জটি দেখানো হয় — অর্ডার দেওয়ার আগে কখনোই লুকানো কিছু যোগ হয় না। বিস্তারিত ডেলিভারি নীতিমালায়।
খাবারে সমস্যা — কিছু আসেনি, ভুল এসেছে, মান খারাপ
অর্ডারের ট্র্যাকার পেজে “সমস্যা জানান” বাটনটি ব্যবহার করুন — অভিযোগটি সরাসরি রেস্টুরেন্টের কাছে, আপনার অর্ডারের সাথে জুড়ে পৌঁছায়, আর সেখানকার চ্যাটেই সমাধান হয়। রেস্টুরেন্ট সাড়া না দিলে নিচের ফর্মে আমাদের লিখুন।
কী কী উপায়ে টাকা দেওয়া যায়?
চেকআউটে এই মুহূর্তে যে অপশনগুলো দেখা যায়, সেগুলোই চালু — যা দেখা যায় না, তা এখনো চালু হয়নি। কোনো রেস্টুরেন্ট অগ্রিম চাইলে সেটিও চেকআউটেই আগে থেকে লেখা থাকে।
আমার রেস্টুরেন্ট FoodHub-এ আনতে চাই
রেস্টুরেন্টের জন্য পেজ থেকে বিনামূল্যে দোকান খুলুন — মেনু যোগ করেই অর্ডার নেওয়া শুরু করা যায়।
রাইডার হিসেবে কাজ করতে চাই
রাইডার আবেদন পেজে নাম, ফোন আর যে এলাকায় চালাতে পারবেন তা লিখে দিন; অনুমোদন হলে ফোন নম্বর আর আবেদন-কোড দিয়েই আপনার ডেলিভারি লিংক পেয়ে যাবেন।
সরাসরি যোগাযোগ
ফোন: ০১৫৫৬৪৩৬১৪৭